শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

গাজীপুরে কাপাসিয়া সনমানিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৬৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ৪ অক্টোবর শনিবার বিকালে স্থানীয় চর সনমানিয়া সুরুজ আলী পন্ডিত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসাইন, সনমানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোদ্দাছির হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইউবী বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক হারে গণ জোয়ার সৃষ্টি হয়েছে।
আগামী নির্বাচন জামায়াতের প্রার্থী বিজয়ী হলে আমরা কাপাসিয়াকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]