শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
অলিউল্লাহ গোদাগাড়ী রাজশাহী :-
গোদাগাড়ীতে সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন গোদাগাড়ী উপজেলার বিএনপি নেতারা।
২৮ নভেম্বর ( শুক্রবার) বিকেলে গোদাগাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাটপাড়া এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ ভোটারদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটাররা উপস্থিত ছিলেন।
৭ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মাহবু আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোদাগাড়ী পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক, সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তিনবারের সাবেক প্যানেল মেয়র মাহবুবুর রহমান বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন,বিএনপি নেতা গোলাম কিবরিয়া রুলু, নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মুখলেশুর রহমান চেনু,
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লব বলেন, উন্নয়নের রুপকার প্রয়াত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই মেজর জেনারেল শরীফ উদ্দীনকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা জানেন, বিগত সময়ে বিএনপি সরকার গোদাগাড়ী তানোর এলাকায় কি পরিমাণ উন্নয়ন করেছে। এটা আপনাদের সকলেরই জানা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা মেজর শরীফ উদ্দীনকে ভোট দিয়ে পাশে থাকবেন, তাঁকে জয়যুক্ত করতে আপনারা নিজ নিজ অবস্থানে থেকে ভোটের মাঠে কাজ করবেন।