বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

ঘানার সংসদে সমকামী বিরোধী কঠোর আইন পাস

সংবাদদাতা / ৯৪ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ঘানার সংসদে সমকামী বিরোধী কঠোর আইন পাস করা হয়েছে। আফ্রিকার এই দেশটিতে এই আইনে বলা হয়, কেউ যদি সমকামী [এলজিবিটিকিউ+ ] হিসেবে চিহ্নিত হন তাহলে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।


অন্য দিকে  যে বা যারা সমকামী গ্রুপ তৈরি ও অর্থায়ন করবেন তাদের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
সমকামীদের কারাদণ্ডের বদলে সামাজিক কর্মকাণ্ড এবং কাউন্সেলিংয়ের প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু এটি হতে দেননি আইনপ্রণেতারা।
পূর্ব আফ্রিকার দেশটি কয়েক বছর ধরেই সমকামীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। এই আইনের মাধমে এটি আরও পরিষ্কারভাবে ফুটে উঠল।
ঘানার প্রধান দুটি রাজনৈতিক দলই এই নতুন আইনে সম্মতি দিয়েছে। তবে প্রেসিডেন্ট নানা আকুফো-এড্ডো স্বাক্ষর করার পরই এটি কার্যকর করা শুরু হবে।
প্রেসিডেন্ট নানা আকুফো-এড্ডো এর আগে বলেছিলেন, যদি ঘানার বেশিরভাগ মানুষ এই আইনের পক্ষে রায় দেন; তাহলে এ সংক্রান্ত আইনে তিনি সম্মতি জানাবেন।
সমকামীদের পক্ষের লোকেরা জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন এই আইনের মাধ্যমে এখন সমকামী ও এবং তাদের সমর্থকদের খুঁজে খুঁজে বের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]