মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু– বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে একজন রাষ্ট্রপতির সন্ধানে: কেন হাফিজ উদ্দিন আহমদ হতে পারেন সর্বাধিক গ্রহণযোগ্য* *— অধ্যাপক এম এ বার্ণিক* চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল *নুরুন্নাহার ইভা: এক সাহসী ফটোসাংবাদিকের নীরব কান্নার দিনলিপি* *—অধ্যাপক এমএ বার্ণিক* মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু মাগুরায় ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার! তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু: ‘খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে’- প্রতিমন্ত্রী আমিনুল হক

চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

সংবাদদাতা / ৪১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর (দক্ষিণ) চকবাজার থানা কমিটির উদ্যোগে গুজব/তথ্যা সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) চকবাজার থানা কমিটির সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) সাইবার ইউজার দলের আহ্বায়ক ডাঃ নুরুল আমিন হাওলাদার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ মনির হোসেন।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা সাইবার ইউজার দলের উপদেষ্টা- মামুন আহমেদ, সহ-সভাপতি মুহাম্মাদ জহির উদ্দিন, ফখরুল ইসলাম, মোঃ মারুফ, সহ-সাধারণ সম্পাদক আমিন খান, প্রচার সম্পাদক ফারুক হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব মুন্সি প্রমুখ নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সেই সাথে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেক হায়াত ও সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষভাবে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]