মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

চট্টগ্রাম-রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সংবাদদাতা / ১৪১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

রাউজান প্রতিনিধি:

চট্টগ্রাম-রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ এপ্রিল)  রাউজান জলিলনগরস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁন, সাবেক ছাত্রদল নেতা  সাইফুউদ্দিন রিবন, যুবদল নেতা মোহাম্মদ আলী মুন্না,  মোহাম্মদ সুজন, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ শহীদ চৌধুরী, শহীদুল আলম। সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি, সালামত উল্লাহ নেদু, সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, মোহাম্মদ জাহাঙ্গীর,তাজুল ইসলাম পলাশ, রাশেদ আলম সিকদার, মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, গিয়াস উদ্দীন, মোহাম্মদ ফরহাদ,মোহাম্মদ মহিউদ্দিন, দৌলত, মোহাম্মদ আজম, প্রচার সম্পাদক বাবু, অর্থ সম্পাদক মোঃ জাবেদ,এরশাদ, মোহাম্মদ রমজান। সভায় সিএনজি অটোরিকশা চালকরা তাদের নানা সমস্যা কথা তুলে ধরে বলেন, সমিতির অন্তর্ভুক্ত চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে থাকে চালকদের কল্যাণে। সেই টাকা ব্যাংকে জমা করতে হবে।এই টাকা দিয়ে চালকদের মৃত্যুকালীন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করতে হবে। বিগত সরকারের আমলে এই আপৎকালীন অর্থ সহায়তা কোন চালক পায়নি। সব টাকা লুটেপুটে খেয়েছে। আমরা আর চালকদের টাকা লুটেপুটে খেতে দিবো না। বিগত সরকারের আমলে যারা লুটেপুটে খেয়েছে, এরকম নেতা সমিতিতে চাই না। আমরা এমন একজন নেতা চাই, যে চালকদের কল্যাণে কাজ করবে।চালকদের পরিশ্রমের টাকা চালকদের বুঝিয়ে দিবে। চালকদের টাকা পকেট নিয়ে চলে যাবে, এরকম নেতার দরকার নেই।তাঁর আরও অভিযোগ করে বলেন, প্রতিদিন সিএনজি অটোরিকশা চালকদের  রাউজান পৌরসভার তিনটি স্থানে পৌরসভার টোল দিতে হয় ১০টাকা করে মোট ৩০ টাকা। রাউজান জলিলনগর স্টেশন,মুন্সির ঘাটা সিএনজি স্টেশন ও গহিরা চৌমুহনী স্টেশনে পৌরসভার ইজারা নামে ১০ টাকা করে টোল নেওয়া হয়। পৌরসভার এই টোল আদায় বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]