শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাকুরীর জন্য ঢাকায় যেয়ে নানা-নাতী বাড়ী ফিরলো লাশ হয়ে!

সংবাদদাতা / ৬৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ (মাগুরা)

মাগুরা শ্রীপুরে নবগ্রাম গ্রামের পাঞ্জাব আলীর পুত্র পারভেজ হোসেন (২০) চাকরির উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমান (৬৫) এর সাথে ঢাকায় গিয়ে তারা উভয় বাড়ী ফিরলেন লাশ হয়ে! নানা মতিয়ার রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘাটরা গ্রামের বাসিন্দা। নানা -নাতী রাতে ঢাকায় খালার বাসায় অবস্থান করেন। শনিবার (১১ অক্টোবর ) সকালে নানার সাথে বাইরে বেড়াতে গিয়ে গাবতলীর পার্বতী সিনেমা হলের সামনে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় নানা-নাতীর মর্মান্তিক মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরীর উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমানের সাথে ঢাকায় যান। ওইদিন রাতে ঢাকায় খালার বাসায় দু-জনে অবস্থান নেন। পরে শনিবার সকালে ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় গাবাতলির পার্বতী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নানা মতিয়ার রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়। পারভেজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]