মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

চেয়ারম্যানপুত্র কর্তৃক সাংবাদিক জাহেদকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়ায় মানববন্ধন 

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

এস.এম.জাকির চান্দাইশ (চট্টগ্রাম)প্রতিনি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আহমদ এর ছেলে হত্যা মামলার আসামি ও কিশোর গ্যাং লিডার দেলোয়ার হোসেন ওরফে মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সাতকানিয়া উপজেলা প্রতিনিধি মো.জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।গতকাল (মঙ্গলবার) দুপুর ২ টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে সাতকানিয়া উপজেলা পরিষদ ও থানার প্রধান ফটকের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দৈনিক সমকাল সাতকানিয়া প্রতিনিধি সুকান্ত বিকাশ ধরের সভাপতিত্বে ও বাংলা টিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন  চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মো.কমরুদ্দিন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মো.দেলোয়ার হোসেন রশিদী, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন, দৈনিক নতুন সময় পত্রিকার ব্যুরো প্রধান   জাবের বিন রহমান আরজি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মামুনুল হক, গণ কন্ঠ প্রতিনিধি আবদুল বায়েজ, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাসুদুল করিম, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি মো.হোসাইন ও দৈনিক সকালের সময় সাতকানিয়া-চন্দনাইশ মাল্টিমিডিয়া প্রতিনিধি মো.আরিফুল ইসলাম। বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাজ্জাদ হত্যা মামলার আসামি ও সাংবাদিক জাহিদ হোসাইনের প্রাণনাশের হুমকি দাতাদেরকে তদন্তপূর্বক গ্রেপ্তারের জন্য পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]