মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা

সংবাদদাতা / ৯০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্টেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টান্ন দ্রব্য তৈরী, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত এবং উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও প্রস্তুতকৃত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ এর মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এবং পবিত্র রমাজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। অভিযানে পৌর সেনেটারী কর্মকর্তা মো: ইমাম হোসেন সজীব সহ থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]