মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জনসম্পৃক্ত নেতৃত্বের স্বীকৃতি, গফরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হলেন একরাম উল্লাহ

সংবাদদাতা / ২১৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

গফরগাঁও প্রতিনিধি:

আসন্ন গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার মনোনয়ন পেয়েছেন গফরগাঁও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ একরাম উল্লাহ।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে।

মোঃ একরাম উল্লাহ ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর সহকর্মীদের ভাষ্যমতে, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় হামলা, মামলা, কারাবরণসহ নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাগলা থানার সাবেক সভাপতি সেলিম আল হাসান বলেন, “২০১৪ সালের ১৩ মার্চ একরাম উল্লাহ একটি সহিংস হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি পুনরায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন।”

বর্তমানে একরাম উল্লাহ রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং আইন, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় একরাম উল্লাহ বলেন, “আমি গফরগাঁও পৌরসভাকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে একরাম উল্লাহ ইতোমধ্যে গফরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তাঁর মনোনয়ন স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]