মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জমকালো বর্ণাঢ্য আয়োজনে ‘জিসাস’-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

সংবাদদাতা / ২৯০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

বিল্লাল হোসেন বাহারঃ

জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে জিয়া সাংস্কৃতিক জোট (জিসাস)। রাজধানীর বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি এম. এ. মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশারফ হোসেন খোকন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম ও ডা. আরিফুর রহমান মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস. এম. মোশাররফ হোসেন, জিয়া সাংস্কৃতিক জোটের নির্বাহী সভাপতি এস. এম. বিপাশ আনোয়ার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক বিল্লাল হোসেন বাহার এবং ব্যবসায়ী রবিন হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত বিষয়ক সম্পাদক মেহেরুন আশরাফ। এতে সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন হাওলাদার, সীমা ইসলাম, রায়হান, এস. এম. বিপাশ আনোয়ার, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ, আরিন তাবাসসুম ও উত্তম অধিকারী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী, আমিরুল ইসলাম মনি, নিলুফার ওয়াহিদ পাপড়ি ও সায়কার দল।
রাত ১১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]