শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
আলো, বিশেষ প্রতিনিধিঃ
বি এইচ পি বাহারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রূপনগর থানার ওয়ার্ড কর্মী সম্মেলনে ২০২৫ইং অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন, জনাব আমিনুল হক আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি।
গত ২৬ অক্টোবর (রবিবার) ২০২৫ ইং বিকাল ৩ টায় রাজধানীর রূপনগর থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৬, ৭ নং ( আঞ্চলিক) ও ৯২ ওয়ার্ড কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক ক্রীড়া সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এসময় জাসাস শিল্পীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ঝলমলে সংস্কৃতিক সন্ধ্যায়।
জাসাস রূপনগর থানা সভাপতি সালাউদ্দিন আহমেদ সবুজ এর সভাপতিত্ব সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মাহাবুব আলম মন্টু, যুগ্ম-আহবায়ক ঢাঃমঃউঃ বিএনপি, জাকির হোসেন রোকন ( সদস্য সচিব জাসাস, জাতীয় নির্বাহী কমিটি) জানাব জহিরুল হক আহবায়ক রূপনগর থানা বিএনপি, ইন্জিনিয়ার মজিবুর হক সদস্য সচিব, রূপনগর থানা বিএনপি
এছাড়াও সদস্য সচিব জাসাস, রূপনগর থানা মোহাম্মদ রুহুল আমিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মফস্বল সাংবাদ ইউনিয়ন এর সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী বাহার, এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর উত্তর মহানগরী নেতৃবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে গণ।