বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে—অভিযোগ উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক

সংবাদদাতা / ১১৫ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

হুঁশিয়ার করলেন ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণত সম্পাদক আরমান সোহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী ‘সংস্কার ও বিচার’ এর নামে আগামী জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তার ভাষায়, পরিকল্পিতভাবে সহিংসতা ও অপতৎপরতা চালিয়ে বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চলছে।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে “জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদদের স্মরণে” আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আমিনুল হক বলেন, “দেশবাসী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী। কিন্তু এরই মধ্যে বিএনপিকে বাইরে রাখার অপচেষ্টা শুরু হয়েছে। আমরা একটি গ্রহণযোগ্য ও নির্দলীয় নির্বাচনের দাবি জানাচ্ছি, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নিজেরা বেছে নিতে পারবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আজও আমাদের রক্ত দিতে হচ্ছে গণতন্ত্রের দাবিতে। বিএনপি রক্তপাতের রাজনীতি চায় না। আমরা চাই একটি বাস্তব ভিত্তিক গণতন্ত্র, যেখানে জনগণের মতামতের পূর্ণ প্রতিফলন থাকবে।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আমিনুল হক বলেন, “এক সময় সাংবাদিকদের মুখে তালা পরানো হয়েছিল। আজ তারা কিছুটা মুক্তভাবে কথা বলতে পারছেন। বিএনপি বিশ্বাস করে, ভবিষ্যতেও সত্য প্রকাশে গণমাধ্যম বাধাহীন থাকবে।”

৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আরমান সোহেল বলেন, “বিএনপি একটি নীতিনিষ্ঠ দল, এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদককারবারির জায়গা হবে না। কিছু লোক সুযোগ নিয়ে দলে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করছে—তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ফেরাতে হলে প্রথমেই নিজেদের ভেতরের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। দলে কোনোভাবেই অপরাধীদের সহ্য করা হবে না।”

অনুষ্ঠান শেষে একটি মৌন মিছিল বের করা হয়, যা মিরপুর ১১ ও ১০ নম্বর হয়ে কাজীপাড়া ঘুরে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহীন, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি মো. নাছির উদ্দীন, সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মোস্তফা জামান, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মাহাবুব আলম মন্টু, কামাল জামান মোল্লা, এসএ সিদ্দিক সাজু সহ মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]