মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জামায়ত ইসলামী ঢাঃমঃউ কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে মিরপুরে বিক্ষোভ মিছিল করে।

সংবাদদাতা / ২৪৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

জানুয়ারী ২০২৪ ইং রবিবার সকালে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিত মিছিল।

মিছিলটি মিরপুর-১ নাম্বার  বাস স্টেন গোল চত্বর থেকে শুরু করে টেকনিক্যাল মোড়ে শেষ সংক্ষিপ্ত সমাবেশের করে শেষ হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন  দেশের মানুষের বুকে গুলি চালিয়ে  সৌরাচারী আওয়ামী সরকারে শেষ রক্ষা হবে না।
জনগন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে ছাড়বে। প্রয়োজনে আগামীতে রাজপথে রক্তাক্ত হলেও দুর্বার আন্দোলন করার মাধ্যমে।

ড. মু. রেজাউল করিম বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারকে মাত্র ৪% মানুষ ভোট দিয়েছে।
তাদের প্রত্যাখান করেছে দেশের ৯৬ ভাগ মানুষ। প্রহসন ও ডামি নির্বাচনের কোনো কোনো প্রার্থী দাবি করেছেন তারা ভারতের প্রার্থী। তাই এই সংসদ ও সরকার কোনো ভাবেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।
তিনি জুলুম-নির্যাতন বন্ধ ও পুলিশকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সমর্থন হিন,
সরকার জনতার ওপর পুলিশ লেলিয়ে চলমান আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে।
কিন্তু নির্যাতন করে, গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
বরং জনতার রুদ্ররোষে অবৈধ ও মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে।

স্বৈরাচার পতনের আগামী দিনের রাজপথের আন্দোলনকে আরও জোরদার করতে আহ্বান জানান।
তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিক ভাবে ব্যর্থ হয়েছে।
সরকারি দলের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের বাজারমূল্য পরিস্থিতি সকল শ্রেণির মানুষের নাগালের বাইরে চলে গেছে।
ঢাকাসহ রাজধানী, সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট এখন তীব্র আকার ধারণ করেছে। সরকার নিজেদের উপর্যুপরি ব্যর্থতা ও টাকা পাচার করে, এবং তাদের ব্যার্থতার ঢাকার জন্যই সরকার  আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আহজারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন কে সম্পূর্ণ অন্যায় ভাবে জেল খানায় আঁটকে  করে রেখেছে।
তিনি আরও বলেন, এসব করে আওয়ামী ফ্যাসীবাদীদের শেষ রক্ষা হবে না বরং শেখ হাসিনাকে ইতিহাসের নির্মম পরিণতিতে  ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে আমিরে জামায়াতসহ সকল দলীয় নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জানান দলের মুখপাত্র।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ ও জামাল উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার, ছাত্রনেতা সালাহউদ্দীন ও আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]