বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক

সংবাদদাতা / ১০৯ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই।

শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম ( BNVJF) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আজকে জামায়াত বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, সে সংগঠনের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু জাতি। ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি, ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিএনপির নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এদেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।

মোঃ জাকির হোসেন
শনিবার, ০১ নভেম্বর, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]