শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

সংবাদদাতা / ১৪৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :

গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে কয়েকজন ব্যক্তি ওই যুবককে আটক করে।

পরে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে তাকে মারধর করতে থাকেন। মারধরে যুবকটি মারা গেলে মরদেহ ফেলে রেখে চলে যায় তারা।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]