শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

টাকা আমাকে দিবি, নইলে বাসা ছাড়বি,এক যুব-মহিলালীগ নেত্রীর হুমকি!

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

অভিযুক্ত নারীর নাম মুন্নি এবং এ নামে’ই এলাকায় পরিচিত। তিনি যুব মহিলা লীগ রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।  ২০২২ সালে গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদপ্রার্থী ছিলেন।

গাজীপুরের শ্রীপুরের আমতলা মোড় সংলগ্ন জমি ক্রয় করে একতলা একটি বাড়ি নির্মাণ করছেন উপজেলার ডোয়াইবাড়ী গ্রামের আবু মৃধার ছেলে আমির উদ্দিন। ১৭ বছর যাবত বাড়িটি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে তিনি। ৮৩ নং শ্রীপুর মৌজাস্থিত আরএস ৮০ নং খতিয়ানের ৪৪৫৮ নং দাগে বাড়িটি। আমির উদ্দিন চাকুরীর সুবাদে ঢাকায় বসবাস করে।

এ সুযোগে মুন্নি নামের এক নারী এসে ৮ সেপ্টেম্বর বিকেলে বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিদিন সকাল-বিকাল দু’বার এসে বলে যায়, এ মাস থেকে টাকা আমাকে দিবি নইলে বাসা ছাড়বি। বাসা ছেড়ে না গেলে মালামাল আগুন জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। বাড়িটির দায়িত্বে থাকা রাহাত বলেন, বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হানা দিচ্ছে এবং ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িটি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে। ভাড়াটিয়াকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চাচ্ছে। বাড়িতে ঢুকে ভাড়াটিয়াদের বলছে, ‘তোদেরকে বাড়ি ভাড়া কে দিয়েছে? কার সাহসে এই বাসায় আছিস, তোদের বাড়ি ভাড়া কে নেয়, এখন থেকে বাড়ি ভাড়া আমাকে না দিলে খবর আছে। এ বিষয়ে মুন্নির কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন ভাড়াটিয়া থাকতে পারবো না। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ হলে এর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]