শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

টাঙ্গাইলে প্রচন্ড বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলা আওয়ামী লীগের কার্যালয়

সংবাদদাতা / ২২৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মোঃ আতিকুর রহমান
নিউজ প্রতিবেদক (টাঙ্গাইল)

টাঙ্গাইলে তিতাস গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণ হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।
গত ৫ জুন ২০২৪ ইং বুধবার মাঝরাতে টাঙ্গাইলে শহরের মেইন রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে তিতাস গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণ ঘটনা ঘটে।
এঘটনায়  আওয়ামিলীগ কার্যালয়ের এসি, কম্পিউটার, ফ্যান সহ বেশিভাগ ফার্নিচার  নষ্ট হয়ে যায় । ধারণা করা হয় কার্যালয়টিতে প্রায়  ৩০ লাখ টাকার মূল্যর ক্ষতি হয়েছে।

এঘটনায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে  আলম জানান,  কার্যালয়ের সামনেশহরের মেইন রোডে, সড়ক ও ড্রেনের কাজ চলছে । একাজ করতে গিয়ে  ঠিকাদারের অসচেতনার কারণে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে গ্যাস মেইন রোডে ছড়িয়ে পড়ে। গ্যাস প্রচণ্ড বেগে আওয়ামী লীগ অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে গ্যাসের চাপে পাঁচটি এসি, ১৬টি ফ্যান, দু’টি কম্পিউটার, চেয়ার-টেবিল ও আলমারিসহ বেশিভাগ মালামাল নষ্ট হয়ে গেছে। এই ঘটনায়  প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায়  সাথে ঠিকাদারের ত্রুটি আছে কি’না সেটা তদন্ত হবে।এ বিষয়ে  ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]