মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা

সংবাদদাতা / ১৪১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে ঠাকুরগাঁও জেলার বিদ্যুৎ গ্রাহকরা।

১২ মে সোমবার দুপুরে ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বর থেকে ঠাকুরগাঁও জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে জেলা নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহবায়ক মাসুদ আহাম্মদ সুবর্ন এর সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, মমিনুর রহমান বিশাল, যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান তানু, সৈয়দ মোস্তফা হোসেন মনি, সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন, জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ মাহামুদ সাচ্চু প্রমূখ।
বক্তারা বলেন, আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধদির বিদ্যুৎ প্রিপেইড মিটার ঠাকুরগাঁওয়ে করতে দেয়া হবে না। এলাকার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ১ লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে লুটে নিয়ে যায়, সরকারের ঘনিষ্ঠ গুটি কয়েক কোম্পানী। সেই লুটেরা-দুর্নীতিবাজদের পেট ভরানো আরেক প্রকল্প হচ্ছে প্রিপেইড মিটার। যা জনগণকে হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত টাকা আদায় ছাড়া কিছুই দিতে পারেনি। তাই এই পদ্ধতি বাতিল করে গ্রাহকদের হয়রানি মুক্ত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]