বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার

সংবাদদাতা / ৭৬ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারি সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে দুইশতাধিক দুস্থ পরিবারের মাঝে গরু, ছাগল, টিউবওয়েল এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্যসামগ্রী, বিতরণ করেছেন।

 

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের সালন্দর ঈদগাঁ মাঠে আয়োজিত এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন তিনি। এর মধ্যে একটি পরিবারে একটি বকনা গরু, ষোলটি পরিবারে একটি করে বকরী ছাগল, পাঁচটি পরিবারে একটি করে টিউবওয়েল এবং দুইশত পরিবারের মাঝে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফুড পেকেট বিতরণ করা হয়। প্রতিটি ফুড পেকেটে রয়েছে ১৬ কেজি চাল, ১ কিজি মশুর ডাল, ১ লিটার তেল,৩ কেজি ছোলা, ৫ কেজি আলু ও ১কেজি খেঁজুর।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেন, জেলা জামায়াতের সেক্রোটরী মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন, সদর থানা সেক্রেটারী এসএম আদিউল ইসলাম, জামায়াত নেতা রাজিউর রহমান, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিন বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্যও রাখেন দেলাওয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]