মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বাজারে যত্র তত্র গরুর মাংস বিক্রি বন্ধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা

সংবাদদাতা / ১৫৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাজারের যত্র তত্র গরুর মাংস বিক্রি বন্ধে ও বাজারের পরিবেশ ভারসাম্য রক্ষায় বালিয়াডাঙ্গী বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যা টি হোসেন মাকের্ট হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী বাজার বণিক সমিতির সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাংস বিক্রেতা আলম, রুবেল, সাদেকুল ইসলাম, রাজু হোসেন, তাজমুল হক, আদিল হোসেন প্রমুখ। বালিয়াডাঙ্গী বাজারে দীর্ঘদিন ধরে যত্র তত্র গরু জবাই করে মাংস বিক্রি করে আসায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের চলা ফেরার বিঘ্ন সৃষ্টি হয় অপরদিকে বাজারের পরিবেশ দূর্ষণের সৃষ্টি হয়। বাজারের পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে অনেকেই অভিযোগ করে আসছেন। তারই প্রেক্ষিতে বালিয়াডাঙ্গী বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী বাজারের সকল গরুর মাংস বিক্রেতাদের সম্মতিক্রমে পরর্বতীতে বাজারে যত্র তত্র গরু জবাই করা বন্ধ রাখার আশ্বাস দেন এবং নির্দিষ্ট স্থানে গরুর মাংস বিক্রি করবেন। অন্যথায় নিয়ম ভঙ্গকারী মাংস বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিলে এতে বালিয়াডাঙ্গী বণিক সমিতি কোন সুপারিশ কিংবা দায়ী থাকিবেন না। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল বলেন,বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার সকল ব্যবসায়ীর একান্ত দায়িত্ব ও কর্তব্য। কারণ ব্যাবসীয়ীদের রুটি রোজগারের একমাত্র জায়গা হলো বাজার, আর এই বাজারে এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন জায়গার মানুষের সমাগম ঘটে। তাই এলাকার সুনাম ধরে রাখতে হলে বাজারের পরিস্কার পরিচ্ছন্ন বজায় রাখা সকলের দরকার বণিক সমিতির পক্ষ থেকে ইতিপূর্বে বাজারে ৫ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিন বাজার পরিচ্ছন্ন করে আসছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]