শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে মে দিবস পালিত

সংবাদদাতা / ১০০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় বালিয়াডাঙ্গী উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে হাজির হন শ্রমিকরা। র‍্যালি শেষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ আলোম ভারপ্রাপ্ত সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ টি এম মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এডভোকেট ইউসুফ আলী ও সাবেক সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, আবু হায়াত নুরনবী সাবেক সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড মুর্তজা চৌধুরী তুলা সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও -২ , আইয়ুব আলী খান সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালিয়াডাঙ্গী উপজেলা , ১ নং –পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ১ নং- পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সভায় বক্তার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ প্রণয়ন করেছে সরকার। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারের ঐ সকল আইন ও নিয়ম মেনে শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]