শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র সীমান্তে মাইক্রোবাসে মাদক পাচারকালে চালক সহ আটক-২ জন

সংবাদদাতা / ২২৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদক কারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
শুক্রবার (২ মে) রাত ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের বারোসা গ্রামে তাদের আটক করে বিজিবি। গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সোবহানের ছেলে সাবেক সেনা সদস্য রতন ও বালিয়াডাঙ্গী থানা সংলগ্ন ফুলতলা গ্রামের মরহুম খোরসেদ আলম ঠিকাদারের ছেলে মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম। বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রত্নাই বিজিবি ক্যাম্পের টহলদল রত্নাই বারোসা গ্রামের রাস্তায় পূর্ব হতে ওৎ পেতে থাকে। এ সময় মাদক কারবারী সুপার জিএল ঢাকা মেট্রো ছ-১৪-০৯৩৬ মাইক্রোবাস যোগে মাদক পাচার কালে মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন ও মাইক্রোবাস সহ চালক দবিরুল ইসলাম কে আটক করে রাতেই স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিজিবির পক্ষ থেকে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ মে শনিবার সকালে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]