মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত !

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

নানা কর্মসূচি, বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ।
দিনটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে শহরের জজ কোর্ট বটমুল চত্বরে।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন নাহার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফায়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,
প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বটমূল এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিলো। এর আগে এছাড়াও বটমূলে সকালে নিক্কণ সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়া সরকারি মহিলা কলেজে আনন্দ শোভাযাত্রা, পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। সকালে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিন করে শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক , সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ বিজিবি ৫০ মধ্যন্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পহেলা বৈশাখ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী, ঠাকুরগাঁও শহরের বড় মাঠে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়াও অগ্রদূত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এ উপলক্ষে পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে পহেলা বৈশাখ উদযাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]