শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

সংবাদদাতা / ১১৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মো: মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করে তার সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় এ ঘটনা ঘটে বলে জানান, ওসি মুহাম্মদ আরশেদুল হক। গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি (৪৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি ঐ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ওসি আরশেদুল হক বলেন, মারপিট, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের বাসিন্দা মমতাজ আলী। এ মামলায় হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে প্রধান আসামী করা হয়। এছাড়াও মামলায় আরও দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।
ওসি বলেন, থানায় মামলা দায়েরের পর ১৬ এপ্রিল বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এদিকে মতিকে গ্রেপ্তারের ঘটনায় ১৬ এপ্রিল বুধবার দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে তার সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক না হলে পুলিশ লাঠিচার্জ করেন এব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, থানা ঘেরাও করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে লোকজনদের বোঝানোর চেষ্টা করি। খালি গলায় ও হ্যান্ড মাইকের মাধ্যমে প্রায় আধাঘন্টা যাবৎ তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। ওসি আরশেদুল হক বলেন, মৃদু লাঠিচার্জ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রেপ্তারকৃত মতিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]