মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঠাকুরগাঁওয়ে রমজানজুড়ে চলবে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

‘নিজ শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল।


রোববার (১৬ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। পুরো রমজান মাস জুড়েই এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সংগঠনটির নেতারা।
ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ কার্যক্রমে জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা অংশ নেন। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের নেতা রেজাউল করিম লিটন, সদস্য মাসুদ রানা রনিসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ জানান, রমজান এলে বাসাবাড়ি সহ আবাসিক এলাকাগুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার প্রবণতা দেখা দেয়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলোতে ময়লা জমা হয়ে থাকতে দেখা যায়। ঈদ বাজারের কারণে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়। আমরা নিজ শহরকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি। এভাবে প্রত্যেক শহরে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে পুরো দেশটাই পরিষ্কার হবে। আমাদের এ কর্মসূচি পুরো রমজান জুড়ে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]