মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর পক্ষ থেকে ট্রাফিক পুলিশ’কে জরুরি উপকরণ প্রদান

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে বিভাগের সাথে কাজ করছে জেলা স্কাউটস সদস্যরা। এছাড়া সড়কে ট্রাফিক কন্ট্রোল মানতে ট্রাফিক বিভাগের হাতে যান চলাচলের বিভিন্ন দিক নির্দেশনামূলক ট্রাফিক সাইন (চিহ্ন) ব্যবহার করে কিছু স্টান্ড দিয়েছে জেলা স্কাউটস।
সোমবার (২৪ মার্চ) দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে জেলা স্কাউটসের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের হাতে এসব উপকরণ তুলে দেন ঠাকুরগাঁও জেলা স্কাউটস সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার, ঠাকুরগাঁও জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ স্কাউটস এর সদস্যরা।
পরে পৌর শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক কোন্ট্রোল করতে জেলা স্কাউটস এর সদস্যরা ট্রাফিকদের সাথে কাজ করেন। ঠাকুরগাঁও জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু বলেন, গত কিছুদিন ধরেই আমাদের জেলায় অতিরিক্ত যানজট বেড়ে গেছে। আমরা আমাদের স্কাউটস এর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা ট্রাফিক বিভাগকে কিছু উপকরণ দিয়েছি। যেখানে কোথায় গাড়ি দাঁড়াবে, কোথায় দাঁড়াবে না, কোনদিক দিয়ে যাবে সব বিষয় উল্লেখ করে কিছু স্টান্ড বানিয়ে দিয়েছি। সেই সাথে আমাদের স্কাউটস এর একটি টিম করা হয়েছে যারা ট্রাফিকদের সাথে থেকে কাজ করবে। আশা করি মানুষ নিয়মের মধ্যে চলবে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় ট্রাফিক জ্যাম বেড়ে যায়। ঠিক এ সময় স্কাউটস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। ট্রাফিক সাইন যে বোর্ড গুলো রয়েছে সেগুলো সকলে মানবে এই আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]