শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ঠাকুরগাঁওয়ে ৩’শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

সংবাদদাতা / ১৬৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এবং আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩’শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান, ব্যবসায়ী এনামুল হক সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল হক রেদ শাহ, জামাতের আমির আব্দুল মজিদ প্রমুখ।
কম্বল বিতরণের আগে আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বক্তারা বলেন আবুল কাশেম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তিনি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে ‘‘আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’’। এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হবে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]