শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

প্রসঙ্গঃ ডাকসু-জাকসু নির্বাচন; জনগণ আমাদের শক্তি; ঐক্যই হউক আমাদের হাতিয়ার – এস. আলম রাজীব

সংবাদদাতা / ৫৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব তার ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলের স্ট্যাটাসে ডাকসু ও জাকসু নির্বাচন ২০২৫ – প্রসঙ্গে ব্যক্তিগত বিশ্লেষণ ও মতামত তুলে ধরেন। নিচে তা হুবুহু তুলে ধরা হলো –

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচন এবং আজকের জাকসু নির্বাচন ২০২৫ প্রসঙ্গে আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে নিজস্ব অভিমত তুলে ধরলাম –

গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু)’র নির্বাচনে পতিত ফ্যাসিস্ট সরকারের ফুটপ্রিন্ট অনুসরণ করে নগ্ন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রহসনের নির্বাচনের ফলাফলে বিএনপি তথা ছাত্রদল সমর্থিত প্যানেলকে পরাজিত করা হয়। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কারচুপির তথ্য ও চিত্র এবং নির্বাচন কর্তৃপক্ষের সুস্পষ্ট পক্ষপাতিত্বমূলক আচরণের চিত্র দেখেছি এবং এখনও এমন আরো তথ্য-প্রমাণ বের হচ্ছে।

কিন্তু দুঃখজনক ও অনাকাঙ্খিত বিষয় হচ্ছে, এই নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আমাদের দলের অনেক নেতাকর্মীরাই আবেগ ও হতাশা থেকে দল ও দলের বিভিন্ন নেতৃত্বস্থানে দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতি দোষারোপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ আবার ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত, নিজের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে বুঝাতে চাচ্ছেন, এসব কারণে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হওয়ায় এই নির্বাচনের ফলাফলে এমন ভরাডুবি। নিজেদের মধ্যে অন্তঃকোন্দল কিংবা নির্বাচনের ফলাফলে অহেতুক হতাশ হয়ে এমন দোষারোপ সূচক মন্তব্যের মাধ্যমে দলের বর্তমানে সবচেয়ে বেশি যেই জিনিসটি প্রয়োজন ‘ঐক্য’, সেই ঐক্য আরো বিনষ্ট হবে।

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র নির্বাচনে ডাকসু’র চেয়েও জঘন্যতম কারচুপি ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সুস্পষ্ট পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা সকলে দেখেছি।

আমাদের এখন করণীয় এই নির্বাচন বা এগুলোর ফলাফল থেকে শুধু শিক্ষা নেওয়া না; বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করে সামনে সম্ভাব্য এরচেয়েও বেশি ভয়াবহ গভীর ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া। জুলাই’২৪ -এ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি যেনো তৃতীয় কোনো শক্তির উপর ভর করে আবার ফিরে আসতে না পারে, আমাদের এখন সেদিকে খেয়াল রাখতে হবে। কোনোভাবেই জুলাই বিপ্লবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বৈষম্যের বিরুদ্ধে যারা নিজেদের উৎসর্গ করেছেন, তাদের মহান আত্মত্যাগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপি গত ১৭ বছর জনগণের ভোটের অধিকার তথা গণতন্ত্র পুনঃরুদ্ধার ও অবৈধ ফ্যাসিস্ট সরকার পতনের দাবীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যেই হামলা, মামলা, গুমের, খুনের স্বীকার হয়েছে, সেই ত্যাগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

আমরা আমাদের নেতা, আমাদের অহংকার, আমাদের একমাত্র রাজনৈতিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতায় পূর্ণ বিশ্বাস রাখি। একমাত্র তাঁর সুযোগ্য নেতৃত্বেই জনগণের মূল্যবান রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হলে জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে ‘সবার আগে বাংলাদেশ’-স্লোগানকে সমুন্নত রেখে আমরা গড়ে তুলতে পারবো আমাদের কাঙ্খিত সেই নতুন বাংলাদেশ।

আমরা লক্ষ্য করেছি, জাতীয়তাবাদী সৈনিকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জনগণের দল বিএনপি-কে অনলাইন- অফলাইনে চাঁদাবাজের দল, টেম্পু-অটো স্ট্যান্ড দখলবাজদের দল, ভূমি দখলকারীদের দল -ইত্যাদি বিভিন্ন অপবাদে আখ্যায়িত করে সুপরিকল্পিতভাবে ‘২৪ এর ৫ই আগস্টের পর থেকে যে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে, সেগুলা আমরা এখন আমাদের কর্মকান্ডের মাধ্যমেই একমাত্র মিথ্যা প্রমাণ করতে পারি। আমরা বিশ্বাস করি, যারা সত্যিকারের শহীদ জিয়ার সৈনিক, যারা মনে প্রাণে জাতীয়তাবাদী আদর্শ ধারণ ও লালন করে, তারা দেশ-দেশের জনগণ ও গণতন্ত্র ও পুনঃরুদ্ধারের সংগ্রামের কারণেই নানান অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছেন। এখনো সেই সংগ্রাম শেষ হয়নি, এখনো দেশ, দেশের জনগণ ও জনগণের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলমান। সুতরাং সেই প্রকৃত জাতীয়তাবাদী সৈনিকরা কোনোভাবেই দলের সুপ্রিম কমান্ডের নির্দেশনাকে অবজ্ঞা করে দেশ, দেশের জনগণ ও দলীয় স্বার্থকে তুচ্ছ করে বিগত দিনে নির্যাতিত, সেই দোহাই দিয়ে অপরাধমূলক কর্মকান্ড বা ধান্দাবাজিতে লিপ্ত হতে পারে না। এগুলো যারা করছে, তারা বিএনপি’র কতিপয় নামধারী কিছুসংখ্যক মানুষ, যারা ফ্যাসিস্ট আমলেও নানানভাবে ওদের সাথে আঁতাত করে চলেছে, আবার ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পর এখন তাদের দোসরদের সাথে নিয়ে তাদের পরামর্শ-পন্থা অবলম্বন করেই নানান অপকর্মের মাধ্যমে ফায়দা হাসিল করছে, আর বিনিময়ে তাদেরকে পুনঃবাসন করছে, দিচ্ছে ছত্রছায়া। আসুন, কতিপয় ফ্যাসিস্টদের এসব দালালদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করি।

বর্তমানে ঐক্যের কোনো বিকল্প নাই। জনগণ আমাদের শক্তি আর ঐক্যই আমাদের হাতিয়ার। তাই আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র সহযোদ্ধা ও স্নেহের জুনিয়র সকল জাতীয়তাবাদী সৈনিকদেরকে আহবান জানাচ্ছি, স্থানীয় পর্যায়ের সকল ভেদাভেদ – রেষারেষি ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সম্ভাব্য যেকোনো ষড়যন্ত্রকে শক্তভাবে মোকাবেলা করতে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনাকে রাজনৈতিক চলার পথের সংবিধান হিসেবে গণ্য করে নিজেরা এবং নিজেদের কর্মীসমর্থকদেরকে সংযত রাখুন যেকোনো অপরাধ কর্মকান্ড থেকে।

পক্ষান্তরে আসুন, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে জনসচেতনা সৃষ্টিতে আমরা জনসংযোগ করি। বিএনপি’র শক্তি যেহেতু জনগণ; জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করে জনসম্পৃকতামূলক ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকান্ডের উদ্যেগ গ্রহণ করি। আমার – আপনার আশেপাশের চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সহ সকল অপরাধমূলক কর্মকান্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করি; এটিই হউক আমাদের নিয়ে সকল মিথ্যা গুজব বা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ভাষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]