মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন৷

সংবাদদাতা / ৯০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজার প্রকাশ কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারে প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের জন্য এলাকার ১০টি গ্রামের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে ৫ জানুয়ারি সকাল ১১টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়ার সভাপতিত্বে এতে অংশ গ্রহন করেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ, হবিগঞ্জ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া,

বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ্ সুলতান আহমেদ, ইউপি বিএনপির সভাপতি শাহ্ এবাদুর রহমান দ্বারা, আব্দুল হামিদ নিকছন,দুদু মিয়া চৌধুরী, সাংবাদিক এম,মুজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, হাফেজ ক্বারী আরজু মিয়া, প্রমুখ৷ এলাকাবাসী সহস্রাধিক ছাত্র জনতা উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন৷

অনেকের সাথে আলাপকালে জানাযায়, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়ন সহ এলাকার সর্বসাধারণ ঢাকা-সিলেট মহাড়কের ঐ স্থান দিয়ে যানবাহন ও পায়ে হেটে যাতায়াত করেন বিধায় একটি আন্ডারপাস অত্যন্ত জরুরী। আন্দোলনকারীরা জানান, আউশকান্দি বাজারে একাধিক স্কুল, কলেজ ও মাদ্রসা, ব্যাংক, বীমা অফিস অবস্থিত। বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত বিশ্বরোড সংলগ্ন সড়ক পারাপারের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। দ্রতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে এই স্থানটি। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পাড়াপার অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে। গত কয়েক বছর এই সড়ক পারাপারের স্থানে সংঘটিত দূর্ঘটনায় অন্তুত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছে। অনেক কৃষকের গবাদি পশুও মারা গেছে৷ ঢাকা-সিলেট ৪ লেন প্রস্তাবিত (৬ লেন) মহা সড়ক উন্নয় প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে অত্যধিক পরিমাণে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরী। উক্ত স্থানে একটি এন্ডারপাস নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানিয়েছেন সর্বস্তরের ছাত্র/জনতা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ৷অন্যতায় সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা৷

মোঃ শামীম চৌধুরী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
তারিখ ৫ জানুয়ারী ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]