মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

তাজরিন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতা / ১৭১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নুর আলম সিদ্দিকী মানু:- সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনস লিমিটেডের ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও সমাজ কল্যাণ এন্ড পুনর্বাসন ফাউন্ডেশন।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার তাজরিন গার্মেন্টসের সামনে ক্ষতিপূরণের দাবিতে অবস্থানরত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন,“তাজরিন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে পাশে রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে আমাদের সংগঠন থাকবে। আজ আমরা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছি, ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, তাজরিন অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়; এটি মালিকপক্ষের চরম অবহেলা ও রাষ্ট্রের ব্যর্থতার একটি জ্বলন্ত উদাহরণ। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিক আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলী আকবর, আবুল কালাম, মোঃ সাগর, মশিউর রহমান ইরান, এসকে শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]