মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

তিনবারের শ্রেষ্ঠ স্কাউট: তরুণদের অনুপ্রেরণা শাহরিয়ার শুদ্ধ

সংবাদদাতা / ২০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট ক্যাটাগরিতে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন শাহরিয়ার শুদ্ধ।

তিনি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটের সিনিয়র পেট্রোল লিডার। এর আগে তিনি ২০২৩ ও ২০২৪ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এই সম্মানজনক অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, স্কাউটের শৃঙ্খলা, অভিজ্ঞতা, স্কাউটভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, নেতৃত্বগুণ এবং স্কাউট শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উপস্থাপনের সক্ষমতাসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শাহরিয়ার শুদ্ধকে শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, শাহরিয়ার শুদ্ধ সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন এবং নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলী পারভীনের একমাত্র পুত্র।
এই কৃতিত্ব অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]