মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

দিলীপ রায়কে সভাপতি ও জাবির আহমেদকে সাধারণ সম্পাদক করে বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

সংবাদদাতা / ১১৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

“প্রেস বিজ্ঞপ্তি”

বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দিলীপ রায়কে সভাপতি ও জাবির আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলীপ রায় সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক। জাবির আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক
দুই দিনব্যাপী কাউন্সিল শেষে আজ শুক্রবার বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যের নতুন কমিটিতে দুটি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১৬তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন ঐতিহাসিক ১১ দফার অন্যতম প্রণেতা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক দীপা দত্ত। উদ্বোধনী সমাবেশ শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।
বিপ্লবী ছাত্র মৈত্রীর এই কমিটিতে সহসভাপতি হয়েছেন ফারহা তাহসিন ও শুভ মিস্ত্রি। সহসাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার শাহরিয়ার আলিফ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাকিল হোসেন। কমিটিতে তৈয়ব ইসলামকে দপ্তর সম্পাদক, সামি আব্দুল্লাহ্ রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, নূজিয়া হাসিন রাশাকে অর্থ সম্পাদক এবং জশদ জাকিরকে করা হয়েছে প্রচার ও প্রকাশনা সম্পাদক।
কমিটিতে সদস্য হয়েছেন সেলিম হাসান, ফারিয়া ইসলাম, সরফরাজ সানোয়ার, আবিদ ইসলাম ও সোমা ডুমরী।
আগামীকাল শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নবগঠিত এই কমিটির নেতারা গণতান্ত্রিক আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শপথ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]