শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম
দেবিদ্বারে সাংবাদিক জনি ফারুককে হেয় করতে ডিজিটাল কারসাজির অভিযোগ নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার কামরুজ্জামান দুলালের সঙ্গে বিএনসিইউপি নেতৃবৃন্দের সাক্ষাৎ, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ তরুণদের আস্থার প্রতীক ‘সরকার ল্যাপটপ’—উদ্যোক্তা জয়ের ক্রেতাবান্ধব উদ্যোগ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন Behind Washington’s Escape from Tel Aviv…* *—Professor M. A. Barnik

দেবিদ্বারে সাংবাদিক জনি ফারুককে হেয় করতে ডিজিটাল কারসাজির অভিযোগ

সংবাদদাতা / ১৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে পেশাদার সাংবাদিক ও ‘দৈনিক ইনকিলাব’-এর দেবিদ্বার প্রতিনিধি জনি ফারুকের সামাজিক সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ডিজিটাল কারসাজির মাধ্যমে ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দৈনিক আলোকিত সংগ্রাম’ নামক একটি অস্তিত্বহীন ও ভুয়া পত্রিকার কৃত্রিম লেআউট তৈরি করে সরকারি খাল দখল, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা ও রাজনৈতিক পরিচয় ব্যবহারের কাল্পনিক অভিযোগ এনে এ অপপ্রচার চালানো হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে সাংবাদিক জনি ফারুক জানান, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবত ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা ‘দৈনিক ইনকিলাব’-এর দেবিদ্বার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল ফটো এডিটিং প্রযুক্তি ব্যবহার করে ‘দৈনিক আলোকিত সংগ্রাম’ নামের একটি জাল পেপার কাটিং তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনার নেপথ্যের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, দেবিদ্বারে তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডিও সম্পত্তিতে মাটি ভরাট কাজ পরিচালনা করার সময় স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম অন্যায্য মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। অন্যায়ের কাছে নতিস্বীকার না করে উক্ত চাঁদাবাজির বিরুদ্ধে তিনি দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের জের ধরে এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কাশেম চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া সংবাদের লেআউট বানিয়ে এ অপপ্রচার শুরু করে। এতে জনি ফারুকের নিজস্ব পৈতৃক সম্পত্তিকে ‘সরকারি খাল’ হিসেবে এবং রাজনীতি ও দল পরিবর্তনের অবাস্তব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সংবাদিক জনি ফারুক জানান: তিনি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার গণমাধ্যমকর্মী। কোনো রাজনৈতিক দলের (এনসিপি, জামায়াত বা আওয়ামী লীগ) কর্মী বা নেতা পরিচয়ে সুবিধা নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সাবেক এমপি রাজী ফখরুলের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে অতিথি হিসেবে তাঁর আগমনকালে সৌজন্যমূলকভাবে তোলা সাধারণ ছবিকে রাজনৈতিক সখ্যতা বলে অপপ্রচার করা হচ্ছে।
জনি ফারুক আরও জানান, দৈনিক আলোকিত সংগ্রাম’ নামে ভুয়া সংবাদপত্রের নাম ব্যবহার করে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একটি জাল ডিজিটাল কাটিং ফেসবুকে প্রচারের মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া যে স্থানটিকে ‘সরকারি খাল’ দাবি করা হয়েছে, তা শতভাগ তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডিও নিজস্ব জমি। সরকারি খাস বা খালের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এ জালিয়াতি ও অপপ্রচারের বিরুদ্ধে আইনগত সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ভুয়া পেপার কাটিং বানিয়ে বিভ্রান্তি ছড়ানো তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইনে গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। এই ডিজিটাল জালিয়াতির পেছনে জড়িত মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের চিহ্নিত করে সাইবার ট্রাইব্যুনাল এবং স্থানীয় থানায় মামলা দাইয়েরসহ কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সাধারণ জনগণ, সুশীল সমাজ ও সহকর্মীদের এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজাবে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]