শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের দু–একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষের রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি।

শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন আমিনুল হক। তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

আমিনুল হক বলেন, “যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালেই জাতি তাদের পরিচয় দেখেছে।”
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়।

মোঃ জাকির হোসেন
৫ ডিসেম্বর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]