মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

সংবাদদাতা / ১৪৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নবীগঞ্জ, হবিগঞ্জ

মুষলধারে বৃষ্টির মধ্যে গ্রামের দোকানে মজা আনতে গেলে দুই বখাটে কর্তৃক  ধর্ষন করেছে এক শিশুকে। ঘটনাটি হবিগঞ্জের নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে তৃতীয়  শ্রেণীর ছাত্রী হাছিনা আক্তার(৯)কে ধর্ষণ করেছে দুই বখাটে। এনিয়ে তোলপাড় হচ্ছে সর্বত্র।

গতকাল রবিবার বিকেল অনুমান ৩টায় নবীগঞ্জের পাহাড়ি এলাকায় ঘটনাটি সংঘটিত হয়। সোমাবার দুপুরে ভিকটিমের মা ও বাবা মেয়েটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। তখন তারা সাংবাদিকদের কাছে বিস্তারিত বিবরন তুলে ধরেন। এদিকে রাতে জনতা হাতে ধর্ষক আফরোজ মিয়া পাকড়াও হন। জনতা তাকে পালিয়ে যাওয়ার সময়ে বাহুবলের দ্বিগম্বর বাজারে আটক করেন।জানাযায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ৩য় শ্রেণীর ছাত্রী, গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পুর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় মেয়েটির শুরচিৎকার শব্দ শুনে কয়েকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ভাবে কয়েকজন বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করেন।  ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় পরদিন সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়ে’কে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এদিকে নবীগঞ্জের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক বখাটে আফরোজ মিয়া(৩০) পালিয়ে আত্বগোপন করার সময় পাশ্ববর্তী বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে জনতা তাকে ধরে উত্তম দিয়ে একটি পিকআপ গাড়ি যোগে ঘটনাস্থল নবীগঞ্জের বড়চর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে কয়েক হাজার জনতা তাৎক্ষনিক ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তেজিত জনতাকে বুঝান আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার সময় জনতা ধর্ষক আফরোজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ একটি পিকআপ ভ্যান দিয়ে ধর্ষক আফরোজ মিয়াকে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক আফরোজ মিয়া থানা হেফাজতে রয়েছেন এবং এবিষয়ে এখনও কোন মামলা হয়নি। এবিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, আমরা ভিকটিমের বাবাকে খবর করেছি তিনি আসলে মামলা হবে। আফরোজ মিয়া আমাদের হেফাজতে আছেন।

 

শামীম চৌধুরী

নবীগঞ্জ, হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]