মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নতুন কুঁড়ি স্পোর্টস: পায়ের জাদুতে দলকে ফাইনালে নিলেন প্রতিভাবান দেব মন্ডল

সংবাদদাতা / ১৫৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ক্রীড়া প্রতিবেদক, বরিশাল:

বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝে যে ছেলেটি বড় হয়েছে, তার পায়ে এখন পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা নতুন স্বপ্ন দেখছেন। অভাবের সংসার, নেই কোনো নামী একাডেমি বা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ—তবুও স্রেফ অদম্য ইচ্ছা আর সহজাত প্রতিভা দিয়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ মাতিয়ে চলেছেন উজিরপুরের নবম শ্রেণীর ছাত্র দেব মন্ডল।

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা এখন ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচনার বিষয়। চলমান এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপিয়ে প্রথমে নজর কাড়েন দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২টি গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সরাসরি জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে।

জেলা দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেন তিনি। তার জাদুকরী হ্যাটট্রিকে (৩ গোল) বরিশাল জেলা কিশোর দল ৩-১ গোলের বড় ব্যবধানে পিরোজপুরকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটে।

দেবের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের মুখোমুখি হয় বরিশাল। সেখানেও দলের ৩-১ গোলের জয়ে দেব মন্ডল আরও একটি চোখ ধাঁধানো গোল করে দলকে ফাইনালে তোলার গৌরব অর্জন করান।

মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেবের এই উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই উজিরপুরের চেনা মাঠগুলোতে প্রাকটিস করেই সে আজ এই পর্যায়ে এসেছে। দেশের ফুটবলে তার অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মোঃ রাকিব হোসেন, আর বিশ্বমঞ্চে সে বুঁদ হয়ে থাকে লিওনেল মেসির পায়ের জাদুতে।

বিস্ময়কর এই প্রতিভার স্বপ্ন আকাশছোঁয়া। শান্ত ছেলেটি যখন মাঠে নামে, তখন তার লক্ষ্য থাকে একটাই—একদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করা। নতুন কুঁড়ি স্পোর্টসের এই মঞ্চ যদি দেব মন্ডলের মতো প্রতিভাকে সঠিক গাইডলাইন দিতে পারে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ দল যে একজন জাত স্ট্রাইকার পেতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত সবার চোখ টুর্নামেন্টের ফাইনালের দিকে, যেখানে বরিশালের এই বিস্ময় বালকের পা থেকে আরও একটি দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]