শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

নবগঠিত মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে এস. আলম ইসরাৎ -এর অভিনন্দন

সংবাদদাতা / ৮৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুমতিক্রমে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক ও এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নু -কে সদস্য সচিব মনোনীত করে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ।

তাৎক্ষণিক এক বিবৃতিতে তিনি বলেন, যোগ্য নেতৃত্বের মূল্যায়নের প্রতিফলন ঘটেছে উক্ত কমিটিতে এবং প্রত্যাশা করছি সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সুযোগ্য নেতৃত্বে পুরো বাংলাদেশে বিগত দিনের ধারাবাহিকতায় সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী হবে এবং ‘৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ও ‘২৪ এর গণঅভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়ে দেশের জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততায় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়তে প্রিয় এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]