শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী পরিষদের নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীরকে নারায়ণগঞ্জ বার ভবনে গিয়ে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) -কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব।
এসময় আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর দীর্ঘক্ষণ সাইবার ইউজার দলের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং রাজনৈতিক বিভিন্ন ব্যাপারে আলাপচারিতা করেন। তিনি সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, “আমি এবং আমার আইনজীবী পরিষদ সাইবার ইউজার দলের কার্যক্রমকে সমর্থন জানালাম এবং আমরা সবসময় এস. আলম রাজীব ও তার প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”
একই সময় সাক্ষাৎ হয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের সাথে। এস. আলম রাজীব নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এই সময় দীর্ঘ দিন পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সাথে কুশল বিনিময় করতে দেখা যায় এস. আলম রাজীব-কে। বার ভবনের নীচতলায় সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকসহ দীর্ঘক্ষণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের ব্যাপারে আলাপচারিতা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য মনোয়ন প্রত্যাশী ডাঃ আসিফ মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ সাইবার ইউজার দলের জেলা, মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির অসংখ্য নেতৃবৃন্দ।