মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

সংবাদদাতা / ১৪১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (০৪) নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। ১লা এপ্রিল মঙ্গলবার দুপুর  ১:টার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মরিয়ম বেগম খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি সিএনজি (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নবীগঞ্জ টু কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে পৌঁছালে শিশুটি সিএনজির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ( হবিগঞ্জ)

তারিখ ০১/০৪/২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]