শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক

সংবাদদাতা / ৯৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সেনাবাহিনীর হবিগঞ্জ আর্মি ক্যাম্প ২২ ফেব্রুয়ারী রবিবার রাত থেকে মধ্য রাত পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে নবীগঞ্জ পৌরসভার আনমনু রোডে মাদক ব্যবসায়ী চন্দন রাউথ ও রাম চন্দ্র দেব এর মদের পাট্টায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর এ অভিযান পরিচালনাকালে দোকানের দায়িত্বরত কাউকে পাওয়া না গেলেও মধ্যপান অবস্থায় ৫ জনকে আটক করা হয়। এ সময় মদের দোকান তল্লাশি করে প্রচুর পরিমাণ মদ জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল হলো, ১ কেরু মদ, ১ লিটারী বোতল ২ হাজার ৪৬ পিস, বাংলা মদ ২৫০ মি. লি. এর ১৪০টি বোতল, নগদ টাকা ৩৪ হাজার ৮শ ৪৫ টাকা, ৩টি চেক বইও ৮টি মোবাইল ফোন। আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মনাই সরকারের পুত্র চিত্ত রঞ্জন সরকার (৪৫), উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামের আফসান মিয়ার পুত্র মোঃ সাদিক (৩১), নবীগঞ্জ পৌরসভার চরগাঁও, গ্রামের মৃত তবো মিয়ার পুত্র আশিকুর রহমান (৪০),
উপজেলার করগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের নরেন্দ্র রায় এর পুত্র বিধান রায় (৩৫), পিরুজপুর গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র নজরুল ইসলাম (৩৭)।আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

শামীম চৌধুরী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]