শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নবীনগরে আলিয়া মাদরাসা পরিবারের উষ্ণ সংবর্ধনা পেলেন বিদায়ী ইউএনও রাজীব চৌধুরী

সংবাদদাতা / ৩৩৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী-এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আলিয়া মাদরাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। সঞ্চালনা করেন নবীনগর হযরত আমেনা (রাঃ) পৌর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মতিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, অধ‍্যক্ষ জয়নাল আবেদীন, অধ‍্যক্ষ নূরুল ইসলাম, সুপার মোজাম্মেল হক, সুপার মঞ্জুরুল ইসলাম, সুপার মিরাজুল ইসলামসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও রাজীব চৌধুরী দায়িত্ব পালনকালে নবীনগরের শিক্ষা, উন্নয়ন, সুশাসন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান ভূমিকা রেখেছেন। তাঁর মানবিকতা, দায়িত্বশীলতা এবং দ্রুত সমস্যা সমাধানের মনোভাব নবীনগরবাসীর হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।

অনুষ্ঠানে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন— “নবীনগরকে আমি সবসময় একটি সম্ভাবনার উপজেলা হিসেবে দেখেছি। এখানে দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, সম্মান আমার কর্মজীবনের বড় প্রাপ্তি। আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, সমস্যার সমাধান দিতে। কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন। নতুন কর্মস্থলে গেলেও নবীনগরের মানুষকে কখনো ভুলবো না। যে সহযোগিতা, সম্মান আপনারা আমাকে দিয়েছেন—তা আজীবন আমার প্রেরণা হয়ে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]