রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
যুবলীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিমানবন্দরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও স্যালাইন বিতরণ নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক! মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত The 69-Bomb Claim: A Serious Security Question the State Cannot Ignore* *—-Professor M. A. Barnik আবু তৈয়ব হাবিলদারের ৬৯টি বোমা থাকার স্বীকারোক্তি : অবিলম্বে বিস্ফোরক উদ্ধারের রাষ্ট্রের দায়িত্ব* *—–অধ্যাপক এম এ বার্ণিক নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের যুবদল নেতা অসুস্থ আতাউর রহমান ফয়সালের জন্য দোয়া কামনা মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম!

নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ

সংবাদদাতা / ২৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফি আজমত উল্লাহ (রহ.) এতিমখানা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন।

পরিদর্শনকালে কর্মকর্তারা এতিমখানার নতুন ভবনের ৩ডি মডেল ও নকশা পর্যালোচনা করেন। এ সময় ভবন নির্মাণের পরিকল্পনা ও আবাসিক শিশুদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তারা।

পরে এতিমখানার আবাসিক শিশুদের মাঝে হাইজিন কিট (Hygiene Kit) বিতরণ করা হয়। শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে কর্মকর্তারা এতিমখানার সার্বিক পরিবেশ ও শিশুদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। শিশুদের নিরাপদ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ উদ্যোগকে এতিমখানার শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে পরিকল্পনা, মানবিকতা ও যত্নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]