মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস: হোপ সংস্থার বিভিন্ন কর্মসূচি

সংবাদদাতা / ১৮৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হোপ সংস্থার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে হোপের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবু কাওসার। স্বাগত বক্তব্য দেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ লালনের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে অংশগ্রহণকারীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এ সময় হোপের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]