মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নবীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জোনাল অফিসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জোন কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

নবীনগর জোনের জোনাল ম্যানেজার কামরুনহার পিয়ারার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উত্তর) ব্রাহ্মণবাড়িয়া-০১ ও ০২ এর এরিয়া ইনচার্জ মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উত্তর) কো-অডিনেটর আব্দুল আলিম সরকার, সহকারী জোনাল ইনচার্জ মজিবুর রহমান, নবীপুর এজেন্সি অফিসের সহকারী জোনাল ইনচার্জ ঝরনা বেগম ও শামীমা আক্তার শিল্পী। এছাড়া বক্তব্য রাখেন নবীনগর জোনের এজিএম ও অফিস ইনচার্জ সামছুন্নাহার বেগম এবং এনপিডিআই নবীপুর এজেন্সি অফিসের জিএম শেফালী বেগম।

বক্তারা বলেন, দেশের বীমা খাতের অন্যতম প্রাচীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গ্রাহকের আস্থা অর্জন করেছে। গ্রাহকসেবা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সুশাসনের মাধ্যমে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তারা আরও বলেন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বীমা সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে নবীনগর জোনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]