মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীনগরে মহিলা মাদ্রাসার সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ হোসেন শান্তি

সংবাদদাতা / ২০৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন শান্তি।

শনিবার দুপুরে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিনের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন ও মোঃ রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও সদস্যবৃন্দ।

দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আমি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর কল্যাণ এবং একটি আধুনিক, শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন সভাপতির প্রতি শুভকামনা জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]