মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোক্তা প্রশিক্ষণের ৬ষ্ঠ সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মসূচির ২০তম সেশনের ৬ষ্ঠ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়েশা আমজাদ টাওয়ারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সেমিনারে ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এনামুল হুদার কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি। তিনি তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান, দিকনির্দেশনা ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, অংকুর শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আনিছুল হক রিপন, মাছরাঙা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক শাহিন রেজা টিটু, আনোয়ার হোসেন ও মাহাবুব হোসেন।
বক্তারা উদ্যোক্তা তৈরির এই উদ্যোগকে তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সেমিনারে ধ্যানঘরের পরিচালক আনোয়ার হোসেন শারীরিক-মানসিক সুস্থতা, সময় ব্যবস্থাপনা ও নিজেকে দক্ষ করে তোলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ দেন আলমগীর হোসেন এবং ব্লক–বাটিক ও সেলাই প্রশিক্ষণ করান রুমা আক্তার।

অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা ও প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস এ রুবেল উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]