শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৪ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

‎ইব্রাহীম খলিল‎

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

‎তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও আত্মনির্ভরশীল মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জানা যায়, তরুণদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের বাস্তব দিকনির্দেশনা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। এতে মোট ৫৬ জন তরুণ-তরুণী নিয়মিত অংশগ্রহণ করে।

‎স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের বিকল্প নেই। এ লক্ষ্যে সার্বজনীন গ্রুপ ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

‎সেমিনারের প্রধান আলোচক হিসেবে মোটিভেশনাল বক্তব্য দেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম। তিনি বেসরকারি উদ্যোগে তরুণদের দক্ষ করে তুলতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

‎জামাল হোসেন পান্নার সঞ্চালনায় সেমিনারে আরও আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার বিন খলিল। সেমিনারে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক এ. রুবেল, প্রশিক্ষক রুমা আক্তার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]