মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীনগরে LPP প্রণয়ন—অংশীজনের মতামতে চূড়ান্ত রূপরেখা তৈরি

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা (Local Preparedness Plan – LPP) প্রণয়নের লক্ষ্যে অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে পৌরসভার প্রশাসক রাজীব চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রকল্পের প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস খান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি এম আরিফ সারোয়ারসহ অন্যান্য কর্মকর্তা।

পরামর্শ সভায় ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন পেশা ও বয়সের ২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা তিনটি দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকার দুর্যোগজনিত সমস্যা চিহ্নিত করে সমাধান প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে—দুর্যোগকালীন জরুরি আশ্রয়কেন্দ্র বৃদ্ধি, নিরাপদ পানির ব্যবস্থা, দ্রুত উদ্ধারকাজ, জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি) এর আওতায় প্রস্তাবিত পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক, ইপটিসা, এডিএসএল ও ডিপিডিএস।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে মতামত দেন। বিশেষ করে বন্যা, অগ্নিকাণ্ড, স্বাস্থ্যঝুঁকি ও অবকাঠামো ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদি সমাধানের প্রস্তাব উঠে আসে।

সভা শেষে প্রশাসক রাজীব চৌধুরী বলেন, “স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সবার সহযোগিতা জরুরি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নবীনগর পৌরসভা দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত ও সক্ষম হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]