মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদদাতা / ২২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জ ই বুলবুল, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, ক্রীড়া সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, শ‍্যামা প্রসাদ চক্রবর্তী শ‍্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাইদুল ইসলাম সোরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, সাবেক সহ-সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল হাদী, শাহ নূর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, আবু কাওছার, জামাল হোসেন পান্না, মাহাবুবুর রহমান ও তানজিন আক্তার শিলা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হেলাল উদ্দিন এবং গীতা পাঠ করেন সাংবাদিক টিটন দাস। দোয়া পাঠ করে মাওলানা মোঃ আলাউদ্দিন।

সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি তাঁর বক্তব্যে বলেন, “৪০ বছরে পদার্পণ কোনো সংগঠনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সমাজ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]