শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নানা আয়োজনের মধ্যে দিয়ে নকলায় বাংলা নববর্ষ পালিত

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে উপজেলা প্রশাসন। আয়োজনের মধ্যে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বৈশাখী মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, ওসি তদন্ত আবুল কাসেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি নকলা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বার্সেদ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আজিজুল ইসলাম, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, পাঁচকাহনীয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতানা নুরুন্নাহার, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাওলানা মো. নাজিম উদ্দিন, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেন শিক্ষক-শিক্ষার্থী, বাজারদী আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, সদস্য আব্দুল্লাহ চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুরে স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তনে পাপ্তা ভাতের সাথে ঐতিয্যবাহী বৈশাখী খাবার পরিবেশন এবং কলেজ মাঠে বটতলায় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বার্সেদ, উপাধ্যক্ষ মো. আলতাব আলী, প্রভাষক গোলাম মাসুমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার জালালপুর পোদ্দারবাড়ি এবং ডাকাতিয়াকান্দা (উত্তর নকলা) গ্রামে ২ নং নকলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে ৩ দিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]